প্রশ্ন

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

শূন্যের পানে তাকাই

শূন্যের মাঝে ফিরে যাব তাই

ক্ষণকালের এ পৃথিবীতে

লাভ ক্ষতির হিসাব কষতে কষতে,

পার করে দিচ্ছি বেলা!

কখনো কি ভেবেছি?

যাবার কালে যা নিতেই হবে!

তা কি আছে?

আছে কি এ মননে?

আজও হয়নি জানা

পার হয়ে যাচ্ছে বেলা!

পূর্ববর্তী নিবন্ধশূন্য পকেটে ভালোবাসা হয় না
পরবর্তী নিবন্ধএকুশ এল