প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে সচেতন থাকার আহ্বান

আন্তর্জাতিক নারী দিবসে চিটাগাং উইম্যান চেম্বারের অনুষ্ঠান

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এবং প্রগ্রেস প্রজেক্ট, আইএলও’র সহযোগিতায় অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।

গত ৭ মার্চ প্রথম দিনের অনুষ্ঠানে পরিবেশ রক্ষার্থে নারী উদ্যোক্তাদের রিসাইংক্লিং প্রোডাক্ট নিয়ে উইম্যান চেম্বার সেমিনার হলে অনুষ্ঠিত হয়। প্রোডাক্ট রিসাইক্লিং ফর সাসটেইনেবল উইম্যান এন্টারপ্রিনিয়ারশীপ শীর্ষক সেমিনার। চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ।

স্বাগত বক্তব্য দেন, ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী। আলোচনায় অংশ নিয়ে মূল প্রবন্ধের উপর আলোকপাত করেন ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান ও ফারহানা মাহমুদ।

সভাপতি বলেন, আমরা নারীরা ঘরে বসে রিসাইক্লিং উপকরণ দিয়ে নানান পণ্য তৈরি করতে পারি। যা দেশ, পরিবেশ ও সমাজের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। সঞ্চালনায় ছিলেন পরিচালক সুবর্ণা দে। অনুষ্ঠানের শুরুতে উইম্যান চেম্বারের প্রেসিডেন্টসহ উপস্থিত মিলে নারী উদ্যোক্তাদের রিসাইক্লিং ও পরিবেশ বান্ধব পণ্যের প্রদর্শনী ও বিক্রয় এর উদ্বোধন করেন।

৮ মার্চ দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট আবিদা মোস্তফার নেতৃত্বে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইসপ্রেসিডেন্ট, সদস্যবৃন্দ ও নারী উদ্যোক্তারা সম্মিলিতভাবে বেলুন উড়িয়ে দিনের সূচনা করেন। এরপর সমবেতভাবে র‌্যালি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রদক্ষিণ করেন। দিনের শেষার্ধে এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক সুবর্ণা দে। প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে সেমিনারে উপস্থাপিত বিষয়বস্তুর ওপর আলোকপাত করনে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশের প্রায় ৭৬ শতাংশ নারী কোনো না কোনোভাবে হয়রানি ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তিনি প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নারী দিবস মূলত সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার দিন। এই দিনটি আমাদের সবাইকে বৈষম্যের বিরুদ্ধে সচেতন হওয়ার বার্তা দেয়।

ফারহানা মাহমুদ বলেন, সবার আগে আমাদের জানতে হবে আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমাদের অধিকার কি? নারীদের নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, যাতে কেউ তাদের হেয় প্রতিপন্ন করতে না পারে। সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, নারী দিবসের চেতনাকে আমাদের সকলের ভেতরে ধারণ করতে হবে। নারীদের উপর হওয়া অন্যায়অবিচারের বিরুদ্ধে স্ব স্ব অবস্থানে থেকে রুখে দাঁড়াতে পারলেই নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও আলোচনায় বক্তব্য দেন, পরিচালক বেবি হাসান ও চৌধুরী জুবাইরা সাকী। শেষ পর্বে নারী উদ্যোক্তাদের রিসাইক্লিং ও পরিবেশ বান্ধব পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেনমুক্তা আক্তার, সামিরা চৌধুরী, জামিলা আক্তার, আইরিন সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন
পরবর্তী নিবন্ধচুয়েটে শিক্ষক সমিতির ২য় সাধারণ সভা