প্রবর্তক সংঘ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রবর্তক সংঘ, চট্টগ্রাম আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীরা ১০০ মি. দৌড়, ব্যাঙ লাফ, মোরগ লড়াই, দীর্ঘ লাফ, স্ক্রপিং, অন্ধের পাতিল ভাঙা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষিকাবৃন্দ চেয়ার খেলা, বালিশ ছোঁড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত ও সম্পাদক ডা. প্রকাশ বিশ্বাস সংঘের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘের পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রনজিত কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক স্বপন চৌধুরী, ডা. মনোতোষ ধর, দিপঙ্কর চৌধুরী (কাজল), আজীবন সদস্য অধ্যক্ষ রীতা দত্ত, শ্যামল কুমার পালিত ও স্কুলের প্রধান শিক্ষক অতুল কুমার রায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ রীতা দত্ত।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু মেয়েদের
পরবর্তী নিবন্ধপ্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা