প্রবর্তক বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে (কলেজ শাখা) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। প্রবর্তক সংঘ (বাংলাদেশ) ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সম্পাদক ডা. শ্রী প্রকাশ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত ও চট্টগ্রাম মেইলের নির্বাহী সম্পাদক কমল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. নূরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মুক্তা দত্ত। মিডিয়া সহযোগী ছিলেন এনটিভির প্রতিনিধি সুমন গোম্বামী। এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ক্রীড়া ও বিশ্ব শান্তি পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ পরিচালনা করেন রেঞ্জারের শিক্ষার্থীবৃন্দ। ডিসপ্লে প্রদর্শন করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এবার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৮টি হাউজে বিভক্ত হয়ে ৩৬টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগীর সংখ্যা ছিল ১৫৮ জন। বক্তারা মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, ক্রীড়া ও সাহিত্যচর্চার করার জন্য ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।









