প্রর্বতক স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিবস গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বসন্ত বরণ ও পিঠা উৎসবও পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান। এছাড়াও অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর রনজিৎ কুমার চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল আলিম, মেট্রোপলিটন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক অধ্যাপক এম এ হাশেম, মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ–সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম মেইলের নির্বাহী সম্পাদক কমল দাশ এবং ফটো সাংবাদিক এম হায়দার আলী।
বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহবায়ক মো. নুরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মুক্তা দত্ত। বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশনা, আবৃত্তি, যেমন খুশি–তেমন সাজ এবং একক অভিনয় অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অংশগ্রহণের ১০টি স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠান চলাকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। প্রেস বিজ্ঞপ্তি।










