চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগের ফাইনাল আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশ নেবে সানশাইন গ্রামার স্কুল ও সৃজন গ্রামার স্কুল। দু’দলের এ খেলা শুরু হবে সকাল ১১টায়। এর আগে সেমিফাইনালে সানশাইন গ্রামার স্কুল ১২৩ রানের বিশাল ব্যবধানে কাস্টমস ল্যাবরেটরি স্কুলকে এবং সৃজন গ্রামার স্কুলও ১৩৪ রানের বড় ব্যবধানে বেপজা পাবলিক স্কুলকে পরাজিত করে ফাইনালে উঠে। খেলা শেষে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি পুলিশ কমিশনার হাসিব আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার শাহ মইনুদ্দিন হাসান।












