প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগে প্রবর্তক হাই স্কুল জয়লাভ করেছে। গতকাল শনিবার হালিশহর হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত খেলায় প্রবর্তক হাই ৫৬ রানে গরীবে নেওয়াজ হাই স্কুলকে পরাজিত করে। ‘খ’ গ্রুপের নিয়মরক্ষার এ ম্যাচে প্রথমে ব্যাট করে প্রবর্তক স্কুল ৫ উইকেটে ১৬২ রান করে। জবাবে ১৭.১ ওভারে ১০৬ রানে শেষ হয় গরীবে নেওয়াজ স্কুলের ইনিংস। এই গ্রুপ থেকে আগেই দুই জয়ে সৃজন গ্রামার স্কুল সেমিফাইনালে পৌঁছে গেছে। সংক্ষিপ্ত স্কোর–প্রবর্তত হাই স্কুল:১৬২/৫/২০ (শ্রীকান্ত ২৮, রাফিউদ্দিন ৩৭, ইমরান ২৫, ইমতিয়াজ অপ. ৩১, শাহেদ অপ. ১৬, সামির ১২, অতি. ১৩, শাখাওয়াত কবির ২/৩৫), গরীবে নেওয়াজ হাই:১০৬/১০/১৭.১ (মিনহাজউদ্দিন ৬৫, সাব্বির ২০, অতি. ১০, জাহিন ৩/১৩, ইমরান ২/২৮, শ্রীকান্ত ২/২২)। এদিন অন্য আরেকটি খেলায় চিটাগাং গ্রামার স্কুল মাঠে না আসায় প্রতিপক্ষ দল ইস্পাহানী পাবলিক স্কুল ওয়াকওভার লাভ করে।
আজকের খেলা: কলেজিয়েট হাই স্কুল–নাসিরাবাদ সরকারি হাই স্কুল (সকাল–৯টা) ও সানশাইন গ্রামার স্কুল–কাট্টলী নুরুল হক হাই স্কুল (দুপুর–১টা)।












