প্রফেসর শায়েস্তা খান স্মৃতি ক্রিকেট

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগে সিএমপি হাই স্কুল জয়লাভ করেছে। গতকাল শুক্রবার হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) অনুষ্ঠিত এ খেলায় তারা ১০৪ রানের বিশাল ব্যবধানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে। ‘ক’ গ্রুপের নিয়মরক্ষার এ ম্যাচে প্রথমে ব্যাট করে সিএমপি স্কুল টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ ২৪৩ রানের রেকর্ড ইনিংস গড়ে। তাদের খরচ হয় ৪ উইকেট। জবাবে ১৪.৫ ওভারে ১৩৯ রানে শেষ হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ইনিংস।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত করব
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের ফলাফল