সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী গতকাল বুধবার ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ক্রীড়া ও সংস্কৃতি ব্যক্তিত্ব শায়েস্তা খানকে তাঁর রহমতগঞ্জস্থ বাসভবনে দেখতে যান। এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী তাঁর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে বলেন, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আপনার পাশে থাকবো এবং আপনার রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে যে অবদানগুলো আছে তা স্মরণে রাখব। ষাটের দশকে আপনাদের নেতৃত্বে চট্টগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্র সমাজ যে আন্দোলন সংগ্রাম করেছে তা জাতির কাছে চিরদিন অম্লান হয়ে থাকবে। মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন কলামিস্ট রাজনীতিক ড. মুহম্মদ মাসুম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












