মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রনজিৎ কুমার ধর গতকাল রোববার সকাল ৭টায় কোতোয়ালী থানাধীন মোমিন রোডস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিন বিকেলে চট্টগ্রামের রাউজানস্থ জগন্নাথ হাটের ডাবুয়া ধরবাড়ির পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আয়কর আইনজীবী জাবেদ আহমেদসহ ‘জিওগ্রাফিকা’ পরিবারের সকল সদস্যবৃন্দ। এছাড়াও প্রফেসর রনজিত ধরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক লায়ন জাহাঙ্গীর মিঞা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিম।
প্রসঙ্গত, প্রফেসর রনজিৎ কুমার ধর প্রফেসর রীতা দত্তের স্বামী ও ভুগোল বিষয়ক জার্নাল ‘জিওগ্রাফিকা’র সম্পাদক প্রকৌশলী জ্যোতির্ময় ধরের পিতা। প্রেস বিজ্ঞপ্তি।











