প্রফেসর ড. অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত ও পালি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া (৮৬) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল পরলোকগমন করেন। তিনি স্ত্রী পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.বেলু রানী বড়ুয়া, ৩ মেয়ে, ছাত্র ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রয়াত ড. সুমঙ্গল বড়ুয়ার মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়। পরে মরদেহ কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বাঁশখালীর কাহারঘোনা মিনজীরিতলা পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনোয়াব আলী
পরবর্তী নিবন্ধসরস্বতী সঙ্গীতালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, নানা আয়োজন