প্রফেসর এ এস এম ফজলুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী মরহুম প্রফেসর এ এস এম ফজলুল করিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ হাসপাতাল মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে এবং বেলা ১২:৩০ টার সময় মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে শোক সভা ও মেমোরিয়াল লেকচারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ