প্রফেসর আব্দুল খালেক (রহ.)-এর ৬৯তম ইছালে সওয়াব মাহফিল

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছতুরা দরবার শরীফে প্রখ্যাত শিক্ষাবিদ ও আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা প্রফেসর আব্দুল খালেক (রহ.)-এর ৬৯তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর পবিত্র কুরআন খতমের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার বাদ ফজর মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে। মাহফিলে দরবার শরীফের পক্ষ থেকে ইসলামের গূঢ় রহস্য ও সমসাময়িক প্রেক্ষাপটে সারগর্ভ আলোচনা পেশ করেন বর্তমান পীর সাহেব আলহাজ্ব আশেক হোসেন (মা.জি..)। বাদ মাগরিব বিশেষ বয়ান পেশ করেন সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মাহমুদুর রহমান। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর ডক্টর কাফীল উদ্দিন সরকার সালেহী, সৈয়দ মাওলানা হাসান আল আযহারী, মুফতি গোলাম কিবরিয়া এবং মাওলানা আব্দুল কাদের সাহেবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মাহফিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব এয়ার কমোডর (অব.) জাহেদ কুদ্দুস। মাহফিলকে কেন্দ্র করে সমগ্র আখাউড়া এলাকায় এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবছর রহমত, নাজাত ও মাগফিরাতের সওগাত নিয়ে ফিরে আসে মাহে রমজান
পরবর্তী নিবন্ধবাণিজ্যিক রাজধানী ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়নে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি