প্রধান দিবস ও আখেরি মোনাজাত আজ

বাবাভাণ্ডারী (ক.) এর ওরশে ভক্তের ঢল

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ আজ পরিণত হয়েছে এক অপার্থিব আধ্যাত্মিক মিলনমেলায়। হযরত গাউছুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবাভাণ্ডারী (.)-এর ৯০তম তিন দিনব্যাপী ওরশ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে আয়োজনের প্রধান দিবস ও আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানশীন, বাবাভাণ্ডারী (.)-এর প্রপৌত্র শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভাণ্ডারী (.জি..)। ওরশ শরীফকে ঘিরে রহমান মঞ্জিলের উদ্যোগে এবং আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। এর মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় নতুন গিলাপ চড়ানো, ওয়াজ মাহফিল এবং তবারুক বিতরণ। ভক্তদের সেবায় দরবারের পক্ষ থেকে দেয়া হচেচ্ছ ফ্রি চিকিৎসা ক্যাম্প। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনে একটি মনিটরিং সেল গঠন করে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোমিও চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন
পরবর্তী নিবন্ধবাংলা নববর্ষ উদযাপন হবে ডিসি হিল ও সিআরবিতে