প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১৪ এপ্রিল

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রিপাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। গতকাল শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কার্যক্রমের যাত্রা শুরু হবে। খবর বাসসের।

উপজেলাগুলো হল : টাঙ্গাইল সদর; পঞ্চগড় সদর; পঞ্চগড়ের বোদা; বগুড়ার শিবগঞ্জ; ঝিনাইদহের শৈলকুপা; পিরোজপুরের নেছারাবাদ; কঙবাজারের টেকনাফ; কুমিল্লার আদর্শ সদর; জামালপুরের ইসলামপুর; রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

পূর্ববর্তী নিবন্ধমাসুদ উদ্দিন আরও ৪ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের মাসব্যাপী আন্তর্জাতিক মেলা উদ্বোধন