প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সস্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।

বৈঠকের পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআরও বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের
পরবর্তী নিবন্ধ৭৮৬