প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী। গতকাল বুধবার সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি হয়েছেন আতিকুর রহমান রুমন, যিনি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন।

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন। চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপহাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী। খবর বিডিনিউজের।

তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলা বাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোরর্টার হিসেবে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরমজানের পবিত্রতা রক্ষা করুন
পরবর্তী নিবন্ধপরাণ রহমান ছিলেন দূরদর্শী মানবিক উন্নয়ন সংগঠক