প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন চট্টগ্রামের শাহাদাৎ হোসেন স্বাধীন

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন। গতকাল সোমবার তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনএর সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে শাহাদাৎ হোসেন স্বাধীনকে নিয়োগ প্রদান করা হলো। গ্রেড৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলী আহমেদ এবং সামশুন্নাহারের সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি দিল্লীর সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেন। দেশিবিদেশি বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন শাহাদাৎ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধবাড়ি ফিরছিল শিশুটি, নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে মৃত্যু