প্রধানমন্ত্রীকে কটুক্তি, বাঁশখালীতে আটক যুবকের বিরুদ্ধে মামলা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় প্রধানমন্ত্রীকে কটূক্তির পর গ্রেপ্তার মো. আরিফ উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল সোমবার বাঁশখালী আদালতে সরল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মামলাটি করেন বলে জানা যায়। জানা যায়, উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র আরিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করে এমন একটি বিষয় গত রোববার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অরিফকে গ্রেপ্তারের জন্য দাবি জানান। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে আরিফকে আটক করে থানায় নিয়ে আসে।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে অশালীন কটুক্তি করার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শেখেরখীলে অভিযান চালিয়ে রোববার রাতে আরিফকে আটক করে থানা হেফাজতে রাখা হয়, সোমবার (গতকাল) পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক মামলায় তাকে আদালতে সোর্পদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধইউসিবির নতুন ডিএমডি ফারুক আহমেদ