প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউজ

| শনিবার , ৭ মে, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

হোয়াইট হাউজের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন কারিন জ্যঁ পিয়েরে। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও সমকামী হিসেবে মুখপাত্র হতে যাচ্ছেন। এই দায়িত্ব সামলাচ্ছিলেন ৪৩ বছর বয়সী জেন সাকি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বিবিসি। বাইডেন মার্কিন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর থেকে উপ–প্রেস সেক্রেটারির পদে ছিলেন কারিন। ১৩ মে বিদায়ী প্রেস সেক্রেটারি সাকির স্থলাভিষিক্ত হবেন কারিন। শুধু প্রথম কৃষ্ণাঙ্গই নন, কারিন এলজিবিটিকিউ প্লাসের একজন ঘোষিত সদস্য। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৮০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধে ২২১ শিশুর প্রাণহানি