প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কার্লোস আলকারাসের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে প্রথমবরের মত শিরোপা জয় করেছেন কার্লোস আলকারাজ। এর মাধ্যমে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন এই স্প্যানিশ তারকা। অন্যদিকে ফাইনালে হেরে সার্বিয়ান কিংবদন্তি জকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে গেছে। ধীরগতির শুরু কাটিয়ে স্প্যানিশ তারকা রড লেভার অ্যারেনায় ৩৮ বছর বয়সী জকোভিচকে ২, , , ৫ সেটে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি নিজের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নিঃসন্দেহে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় হিসেবে অবস্থান আরও শক্তিশালী করলেন। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে আধুনিক যুগে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন আলকারাজ। এর আগে তিনি উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনে দুটি করে শিরোপা জিতেছিলেন। একমাত্র স্ল্যাম শিরোপা হিসেবে এই অস্ট্রেলিয়ান ওপেনই এতদিন অধরা ছিল।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমোহামেডানের দ্বিতীয়, বন্দরের প্রথম জয়