প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন ‘প্রত্যয় সাংস্কৃতিক উৎসব’ গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রত্যয়ের বিভিন্ন বিভাগের ২৩০ জন শিক্ষার্থী। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের কমান্ডার ফজল আহম্মেদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী, সাংবাদিক আবসার মাহফুজ, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, রুহুল আমিন, মোহাম্মদ ওবায়দুল আকবর, মোজাম্মেল হক রাজিব, সিরাজুল মোস্তাফা রাজু, বৃষ্টি দে। শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। আমাদের শেকড় শিল্প–সংস্কৃতি ছাড়া দেশের ইতিহাস পরিপূর্ণতা দাবি করতে পারে না। তাই এগুলোর নিয়মিত চর্চা করতে হবে।প্রফেসর আবু তাহের চৌধুরী বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা উদার ও প্রগতিশীল হিসেবে গড়ে উঠে। তাদের মেধা ও মনন দেশ ও সমাজের জন্য নিবেদিত হয়। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘ ১৬ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পটিয়া তথা চট্টগ্রামের মধ্যে একটা অবস্থান করে নিয়েছে। প্রত্যয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও মননশীল কাজে নিয়জিত রাখতে পারছে।একাডেমির সদস্য নীহারিকা পালের প্রানবন্ত উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন শিল্পী শিবু মল্লিক, নিতাই পদ নাথ, হৈমন্তী দে, জয় শীল।সাংস্কৃতিক উৎসবে প্রত্যয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থ তাদের পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












