প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করুন

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

৭১ এ আমাদের বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা এনেছিল সেই মহান মুক্তি সংগ্রামে বাঙালি জাতির মাঝে কোনও প্রতিহিংসা কিংবা উগ্র সামপ্রদায়িক মনোভাব ছিল না। যদি থাকতো তাহলে এই দেশ এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতো।

কিন্তু দেশ স্বাধীনের অর্ধশতাব্দী পরেও আমরা রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উগ্র সামপ্রদায়িক মনোভাব থেকে বের হয়ে না আসার কারণে রাজনৈতিক বিভাজনের ফলে বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন এবং সর্বোপরি জনগণের ভাগ্যন্নোয়ন আজও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বহির্বিশ্বে আমরা এখনো উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছি না। সুতরাং, দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছি দেশকে এবং দেশের মানুষকে যদি ভালোবাসেন তাহলে সকল দলের প্রতি পরমতসহিষ্ণু হয়ে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে একটি সুখী সমৃদ্ধশালী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য অবদান রাখুন।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধভবানীপ্রসাদ ভট্টাচার্য: অগ্নিযুগের কনিষ্ঠ বিপ্লবী
পরবর্তী নিবন্ধশিশুর নৈতিকতা বিকাশে শিক্ষকদের ভূমিকা