৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মমতার বার্ষিক সম্মিলন গত শনিবার হালিশহরস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো ও বোর্ড অব ট্রাস্টির অ্যাডভাইজার প্রফেসর মু. সিকান্দার খান।
বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন ও পিকেএসএফের উপ–মহাব্যবস্থাপক মো. আশরাফুল হক। অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ–পরিচালক বেগম সাহান ওয়াজ। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য রাখেন সুমন চৌধুরী মনি, মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর পুরবী দাশ গুপ্তা, মোহাম্মদ শাহারিয়ার, তৌহিদ আহমেদ, ডা. মোরশেদা বেগম প্রমুখ। সম্মিলনে শিক্ষাবৃত্তি প্রদান, বর্ষসেরা পুরস্কারসহ কর্মের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। প্রধান অতিথি মু. সিকান্দার খান বলেন, স্বাস্থ্য সেবা ও আর্থ–সামাজিক উন্নয়নে মমতা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ৪ দশকেরও বেশি সময় ধরে মমতা যেভাবে সমাজের ও মানুষের জন্য কাজ করে আসছে তা সত্যিকার অর্থে অনুপ্রেরণা জোগায়। সমাজসেবাকে প্রায়োগিক রূপদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মমতার প্রতিষ্ঠাতা রফিক আহামদ। মমতা অর্থনৈতিক মুক্তিসহ সমাজের মানুষের মানব মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












