কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া পৃষ্ঠপোষকতা ও মহামুনি তরুণ সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে প্রণব স্মৃতি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা। প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মহামুনি তরুণ সংঘের কার্যকরী পরিষদের সভাপতি পলাশ বড়ুয়া। বিশেষ সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির মহাসচিব সুজন প্রসাদ বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন মহামুনি সংস্কৃতি সংঘের সহ সভাপতি বিপ্লব বড়ুয়া, সহ সভাপতি প্রকৌশলী সুব্রত বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংঘের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শাওন প্রসাদ বড়ুয়া। বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি অশোক কুমার বড়ুয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক নিকসন তালুকদার। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ বেতার শিল্পী সুমিত কুমার বড়ুয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী চন্দন বড়ুয়া। ওরিশী এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের নৃত্য পরিচালক ও নৃত্য শিল্পী প্রমা অবন্তী। মুক্ত ধ্বনি আবৃত্তি সংসদের আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন সাধারণ সম্পাদক সুমঙ্গল বড়ুয়া ও কার্যকরী সদস্য অর্ক মুৎসুদ্দী। প্রেস বিজ্ঞপ্তি।









