প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি সভা

রিহ্যাব নির্বাচন

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি সভা গতকাল বুধবার চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে তানভীর সোহবানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ব্যবসায়ী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ও পরিচালক পদপ্রার্থীরা। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদপ্রার্থী মো. নূর উদ্দিন আহমেদ ও পরিচালক (চট্টগ্রাম) পদপ্রার্থী মাইনুল হাসান ও সারিস্ত বিনতে নূর এবং রিজিওনাল কমিটির সদস্য পদপ্রার্থী সৈয়দ ইরফানুল আলম, ইঞ্জিনিয়ার শেখ নাজিম উদ্দিন, আশীষ রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী, এস এম শহিদুল্লাহ। স্বাগত সভায় বক্তব্যে রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, আবাসন ব্যবসায় উন্নয়নের স্বার্থে সততা ও দক্ষতা মাধ্যমে রিহ্যাবকে এগিয়ে নিয়ে যেতে আগামী নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদকে ভোট দিয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত করার আহ্বান জানান। প্রগতিশীল প্যানেল হতে প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. আলী আফজাল বলেন, বিগত কমিটি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ জয়ী হলে রিহ্যাব সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন বলে উপস্থিত সদস্যদের আশ্বস্থ করেন।

সভায় বক্তব্য দেন, দিদারুল আলম চৌধুরী, নুরুদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন, খাজা নাজিমুল্লাহ চৌধুরী, সোলায়মান আলম শেঠ, শাহ আলম বাবুল প্রমুখ। সভায় চট্টগ্রাম রিজিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মধ্যে ঢাকার ৬১৩ জন ও চট্টগ্রামের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বন বিস্তারে বানর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বৈশাখ উদযাপনে প্রশাসনের উদ্যোগ