রহমতগঞ্জ নিবাসী প্রকৌশলী এ কে এম শামসুদ্দিন গত ২ এপ্রিল সকাল সাড়ে ৭টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শামসুদ্দি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। গত ২ এপ্রিল নামাজে জানাজা শেষে মিসকিন শাহ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।














