প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

গত ২৫ নভেম্বর দৈনিক আজাদীর ২য় পৃষ্ঠায় প্রকাশিত ‘অপু বিশ্বাসকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংবাদে উল্লেখিত রুবেল জলদাশ। রুবেল জলদাশ দাবি করেন, স্ত্রীর সাথে খারাপ দাম্পত্য সম্পর্কের কারণে অপু বিশ্বাস আত্মহত্যা করেন। মরদেহের ময়নাতদন্ত রিপোর্টেও আত্মহত্যার বিষয়টি প্রকাশ পায়। তাছাড়া সুরতহাল রিপোর্টেও শরীরের অন্য কোথাও আঘাত কিংবা অস্বাভাবিকতা নেই মর্মে উল্লেখ করা হয়। যে কারণে অপু বিশ্বাস জলদাসের স্ত্রী মাধবী রাণী জলদাসের দায়ের করা হত্যা মামলাটি আদালত খারিজ করে দেন। প্রতিবেদকের বক্তব্য- ২৪ নভেম্বর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে রুবেল জলদাসের বিরুদ্ধে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অপু বিশ্বাসের স্ত্রী মাধবী রাণী জলদাস। মাধবী রাণী জলদাসের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত নেই।

পূর্ববর্তী নিবন্ধআবুল কাশেম সওদাগর
পরবর্তী নিবন্ধবৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন আজ