‘প্যারাডাইম শিফট ইন বাংলাদেশি কালচার’ বিষয়ে আলোচনা

ফেইল্ড ক্যামেরা স্টোরিজের গোলটেবিল বৈঠক

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সাংস্কৃতিককর্মী, কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক ও চলচ্চিত্রকারদের নিয়ে সাংস্কৃতিক গোলটেবিল বৈঠক ‘প্যারাডাইম শিফট ইন বাংলাদেশি কালচার’ গতকাল চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠন ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে নিয়ামকসমূহ, সাংস্কৃতিক স্বাধীনতা নির্মাণ এবং মুক্ত সংস্কৃতির পরিবেশ বাংলাদেশে তৈরি করার ক্ষেত্রে বিশেষ সীমাবদ্ধতা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা হয়। এ থেকে উত্তরণের উপায়সমূহ খুঁজতে অতিথিরা নানা প্রস্তাব দেন।

ধারণাপত্র পাঠ করেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা সাইদ খান সাগর। তিনি বিগত কয়েক দশকে বাংলাদেশের বড় সাংস্কৃতিক পরিবর্তনসমূহ চিহ্নিত করেন। এ সকল পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা ও সমস্যা নিয়ে আলোকপাত করেন।

তার ধারণাপত্রের উপর আলোচনা করেন চাকসুর সমাজসেবা সম্পাদক তাহাসিনা রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, অ্যাক্টিভিস্ট শাহরিয়ার ফারুক ভুঁইয়া, সাংবাদিক ইশাত মান্নান, চলচ্চিত্র নির্মাতা বোরহান উদ্দিন, সাংস্কৃতিককর্মী অংকন দে অনিমেষ, শাফিল ইকতিদার, কাজী রাকিব, আকিবুল ইসলাম জিশাদ, জেনিফার আক্তার প্রমুখ।

এরপর শুরু হয় প্যানেল ডিসকাশন। এতে প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। তিনি আমাদের ভাষাভিত্তিক পরিবর্তন, জেনারেশনাল পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। এই সকল পরিবর্তন হওয়া সত্ত্বেও আমরা যেন বাঙালি পরিচয় ভুলে না যাই সেই আহ্বান জানান তিনি।

এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। তিনি বলেন, আমাদেরকে এ কথা স্বীকার করতে হবে আমাদের সমাজের বর্তমান মূল কারিগর আমাদের তরুণরা।

তারা নিজেদেরকে দেশ ও সমাজের বাইরেও বৈশ্বিক নাগরিক হিসেবে তুলে ধরতে চায়। সেক্ষেত্রে আর্টকালচারের ভাষা এবং জীবনাচারটাও তেমন হওয়ার কথা। প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিক হাসান মারুফ রুমী, জুবায়েরুল হাসান আরিফ, সংগীতশিল্পী কায়েস চৌধুরী, পরিবেশকর্মী শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় নুরুল আলম শাহ’র ওরস ১৭ মার্চ
পরবর্তী নিবন্ধকোরআনের আলোকে সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে