প্যারাগনটেকের ওয়ানস্টপ হোম লিফট সলিউশন উদ্বোধন

| বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় নিজস্ব লিফট সেবা প্রতিষ্ঠান প্যারাগনটেক ওয়ানস্টপ হোম লিফট সলিউশন দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট শিরোনামে একটি বিক্রয় সেবা কার্যক্রমের উদ্বোধন করে। গত মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্যক্তি পর্যায়ে নির্মিত বা নির্মাণাধীন পাঁচ/ ছয় তলা ভবনগুলোতে ছোট পরিসরের ৪/৫ প্যাসেঞ্জার বহনক্ষম লিফটের প্রয়োজনীয় ভবন মালিকেরা সব সময় অনুধাবন করেন। ক্যাপাসিটি ও ছোট পরিসরের কোরের জন্য এ ধরনের লিফটকে হোম লিফট বলে অভিহিত করা যেতে পারে। প্রচলিত অর্থে লিফট বলতে অনেক বড়সড় একটা খরচের খাতকেই ধারণা করা হয়। একক প্রচেষ্টায় নির্মিত ভবনসমূহের বাজেটে সীমাবদ্ধতা থাকতেই পারে। এসব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্যারাগনটেকের এই যুতসই আয়োজন ‘ওয়ানস্টপ হোম লিফট সলিউশন দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদিন, কল্পলোক আ/এর সহ সভাপতি খোরশেদ আলম, যুগ্মসাধারণ সম্পাদক মো. মামুন, কল্পলোক আ/এ ২য় পর্যায়ের সভাপতি আবু তাহেরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ডিরেক্টর রেজাউল করিম, চীফ বিজনেস অফিসার জিয়াউল হক খান। এই আয়োজনের মাধ্যমে গ্রাহকরা নিজেদের চাহিদা অনুযায়ী লিফট নিতে পারবেন। লিফটের ফিচারসমূহে থাকবে কাস্টমাইজড কেবিন, কাস্টমাইজড লিফট কোর, এঙক্লুসিভ কেবিন ডিজাইন, বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক প্রযুক্তি, লিফটকে ভাইরাসমুক্ত রাখতে ইউভি লাইট, বিশুদ্ধ বাতাসের জন্য এনিয়ন জেনারেটর। এছাড়াও লিফটের নিরাপত্তার জন্য থাকবে অতি আবশ্যকীয় অটোমেটিক রেসকিউ ডিভাইস বা এআরডি। এই আয়োজন চলবে ২৫ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীর স্মরণসভা
পরবর্তী নিবন্ধপদ্মা অয়েল এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন