এরশাদ উল্লাহর পক্ষে ৪নং ওয়ার্ড কৃষক দলের উঠান বৈঠক

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৯ অপরাহ্ণ

চান্দগাঁও সিএন্ডবি ৪নং ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে টেক বাজার পুলে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক ও মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের ১ম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন মহানগর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন।

আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ রাশেদ মোঃ ইয়াকুব আলী। সভায় সভাপতিত্ব করতে চান্দগাঁও ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাপ্পি। এতে আরো অনেক নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘কালার ফেস্ট’ উদযাপিত
পরবর্তী নিবন্ধহয়রানিমুক্ত উখিয়া-টেকনাফ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন