ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষকমন্ডলীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নান্দনিক চর্চার বিকাশে পরিবেশ সৃষ্টি করে।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বসন্তের আবহে সাজানো বিভিন্ন স্টলে পিঠা, ফল ও হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে পরিবেশিত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান। উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। তিনি বলেন, এ ধরনের সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।সমাপনী পর্বে বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এ এস এম ইফতেখার আজম এই আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












