উচ্চ শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
‘কনসেপ্ট এন্ড ডেভেলপমেন্ট অব আউটকাম বেইসড এডুকেশন ফর কোয়ালিটি ইম্প্রুভভমেন্ট ইন হায়ার এডুকেশন’ শীর্ষক তিনদিনব্যাপী (১৬–১৯ মার্চ, ২০২৪) এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের অধীনে ১০টি বিভাগের (সাংবাদিকতা, আইন, ব্যবসায় প্রসাশন, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন ও ন্যাচারাল সায়েন্স) ১২০ জন শিক্ষক এবং ১০ জন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার, রিসোর্স পারসন হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ আবদুর রহমান ভূঞা।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. গনেশ চন্দ্র রায়, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডীন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক সেলিম হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ এনায়েত করিম, বিভাগীয় সভাপতিবৃন্দ এবং আইকিউএসির প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা করেছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার। প্রশিক্ষণে ওবিই কারিকুলাম প্রণয়ণের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া, শিক্ষণ পদ্ধতির মূল্যায়ন, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সক্ষমতা অর্জনে নীতি নির্ধারণী সহ একটি কম্প্রিহেনসিভ ধারণা দিয়েছেন রিসোর্স পারসন।
সমাপনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












