পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইফতার ও দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডিজেল কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা এবিএম আমিনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহম্মদ রতন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মজিবুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, অতিথি ও কর্মচারীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা রমজানের আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা ব্যক্তি, সমাজ ও প্রাতিষ্ঠানিক জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী আত্মগোপনে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা