পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের ৪৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম এমপিসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৪৪তম ট্রাস্ট সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ অনুমোদন দেয়া হয়। এছাড়া আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ২য় সমাবর্তনের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ২য় সমাবর্তন উপকমিটির সকল আহ্বায়ক, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












