বাংলাদেশে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আনোয়ারা উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি মো. আলম খাঁন, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আরফান ও সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অনুমোদিত কমিটিতে মোঃ হাসান চৌধুরীকে সভাপতি, কাজী আবু জাহেদকে সিনিয়র সহ–সভাপতি, জসিম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইউসুফ সাংগঠনিক সম্পাদক ও মোঃ সাজ্জাদুল ইসলাম চৌধুরীকে প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ–সভাপতি মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ সেলিমুর রহমান, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ আকবর কায়ছার, বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ রাশেদ ইকবাল, সহ–সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ উদ্দীন রুবেল, সদস্যরা হলেন, মোহাম্মদ ওসমান হায়দার, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ফারুক, নুরুল আলম, মোঃ সাইফুল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন বাবু, এম ডি রুবেল ও মো. ওাসিম।











