‎পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার, আটক ১

‎পেকুয়া প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৪০ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমান চোলাই মদ সহ মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে । এসময় চোলাই মদ তৈরীর সাথে জড়িত ১ জনকে আটক করা হয়।

‎শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইনপাড়া এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

‎এসময় আটক ব্যাক্তির বসত বাড়ি থেকে প্রায় ২ হাজার লিটার দেশীয় চোলাই মদ সহ বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যাক্তির রাখাইন পাড়া এলাকার ওচামং রাখাইনের ছেলে ওলা সিং রাখাইন (২৮)।

‎এবিষয়ে পেকুয়া থানার ওসি মো.খাইরুল আলম বলেন, যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদ সহ ১জনকে আটক করা হয়। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালত প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে শফিউল আলমের গণসংযোগ