আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর একটি বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যৌথ বাহিনীর এ মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ভোট কেন্দ্রে ভোটারদের ভোট প্রয়োগ শঙ্কাহীন করতে এবং ভোট গ্রহণে নিয়োজিত সকল কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও যে কোন বিশৃঙ্খলা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ মহড়া কার্ক্রমে নির্বাচনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ব্যাটেলিয়নসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন অংশ নেন।












