‎পেকুয়ায় নারী ইয়াবা ব্যবসায়ীসহ ৩ মাদক কারবারি আটক

‎পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৩৪ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

‎শনিবার (২৮ মার্চ) রাত ১টার দিকে পেকুয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎আটককৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ রমজান (৩১), বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার নুরুন নবীর ছেলে সালাহ উদ্দিন (৩৮) ও সালাহউদ্দিনের স্ত্রী জুবাইদা বেগম (৩৬)।

‎এসময় আটককৃতদের কাছ থেকে ২৪২ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা সহ ইয়াবা ব্যবসায় ব্যবহৃত ১টি নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া বাজারের ফাঁশিয়াখালী ব্রীজ এলাকা থেকে ধাওয়া করে মাদক ব্যবসায়ী মোঃ রমজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ পিচ ইয়াবা সহ  ১টি নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা সিরাজ মার্কেট নামক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি সালাহউদ্দিন ও তার স্ত্রী জুবাইদা বেগম’কে আটক করে। এসময় জুবাইদা বেগম ও সালাহউদ্দিনের হেফাজত থেকে ৪৭ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১ নারী সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা পেকুয়া থানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রাম্পারসহ ৩ জন আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালী সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ছয় মামলা