পূর্ব ভূজপুর মীরেরখীল প্রবাসী একতা সংঘের ঈদ উপহার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

পূর্ব ভূজপুর মীরেরখীল প্রবাসী একতা সংঘ গ্রামের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। গতকাল বুধবার মীরেরখীল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১২৫ পরিবারের মাঝে নগদ অর্থের এই উপহার পৌঁছে দেওয়া হয়।

সংগঠনের সহ অর্থ সম্পাদক মুহাম্মদ তানভীরের সঞ্চালনায় বক্তব্য দেন, পূর্ব ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ইউছুফ, ভূজপুর থানা প্রবাসী বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, উপদেষ্টা মোজাহের মিয়া, উপদেষ্টা ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ইব্রাহিম, অর্থ সম্পাদক মাস্টার মুহাম্মদ ইমরান। উপস্থিত ছিলেন সালেহ আহমদ, সহ সভাপতি মুহাম্মদ এয়াকুব, পৃষ্ঠপোষক মুহাম্মদ ওমর ফারুক, পৃষ্ঠপোষক মুহাম্মদ সেকান্দর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গোলপাহাড় গীতা শিক্ষা নিকেতনের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় এনসিপির ইফতার মাহফিল