চন্দনাইশের পূর্ব বরকল তরুণ প্রজন্মের উদ্যোগে কাওয়ালী সন্ধ্যা বাংলাবাজারের উত্তর পাশে মইন্যা বিলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ শেফাতের সভাপতিত্বে এবং সাংবাদিক তৌফিক আলম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৪ নং বরকল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন। উদ্বোধক ছিলেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ মিনহাজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলডিপি বরকল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, মরহুম নুরুচ্ছফা খাঁন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বৃহত্তর চট্টগ্রাম সমিতি–বরিশালের সভাপতি আবদুল্লাহ আল নোমান, এলডিপি ইউএই শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। কাওয়ালী পরিবেশন করেন শিমুল শীল ও মৃদুল শীল। প্রেস বিজ্ঞপ্তি।












