পূর্ণতা লাভের জন্যই ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত

ঢেমশায় ধর্মসম্মেলনে এমপি শাহজাহান চৌধুরী

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া ও লোহাগাড়া আসনের নবনির্বাচিত সদস্য সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মূল মন্ত্র এক। ধর্ম মানুষকে উচ্চতর শিখরে পৌঁছে দেয়। নিজের পূর্ণতা লাভের জন্যই ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলা উচিত। তিনি গত ১৩ মার্চ সাতকানিয়ার উত্তর ঢেমশা শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্বজনীন ৪৫তম মহোৎসব উপলক্ষে কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক অমল কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুন কান্তি মল্লিকের সঞ্চালনায় ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি যীশু চৌধুরী। উদ্বোধক ছিলেন সব্যসাচী চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন চমেক হৃদরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, সিনিয়র সহকারি সচিব অঞ্জন দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সুজিত আইচ, কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি দীপেন কান্তি চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক দীলিপ কান্তি মল্লিক, ঢেমশা লোকনাথ ধামের সভাপতি পরিমল কান্তি দাশ, প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, বিশু চৌধুরী। বক্তব্য রাখেন প্রভাত কুমার দাশ, জগদীশ দাশ, জুয়েল দাশ, মিন্টু দাশ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৪ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঊষাকীর্ত্তন, রাধাকৃষ্ণ ও শিবপূজা, ঠাকুরের রাজভোগ, সঙ্গীতাঞ্জলি, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ভবঘুরে সংস্থার কোরান শরীফ বিতরণ
পরবর্তী নিবন্ধইউসিবি ইসলামিকের অনলাইন ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতা