পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

খুব শিগগিরই পুলিশে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। খবর বাসসের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। তিনি বলেন, এছাড়াও পুলিশের উপপরিদর্শক (এসআই) ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেওয়া হবে। এটা আমরা পরে জানাবো।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরীক্ষার মাধ্যমে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ, ‘না’ ভোট ১ লাখ
পরবর্তী নিবন্ধ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত