পুরাতন রেলস্টেশন এলাকা থেকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৭

ডাকাতির প্রস্তুতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. আলমগীর হোসেন প্রকাশ আলম, মো. তসলিম, মো. রাসেল, আরাফাত হোসেন, মো. আয়াত বাদশা, মো. হাসান ও মো. হৃদয়। গত রোববার রাতে পুরাতন রেলওয়ে স্টেশন গ্রামীণ মাঠ নার্সারিসংলগ্ন খালি জায়গা থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লালনীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ১টি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং ১টি স্টিলের চেইন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মামলা দায়ের করে তাদেরকে আদালতের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরমজানে সিএসই’র লেনদেনের নতুন সময়সূচি
পরবর্তী নিবন্ধচাক্তাইয়ে আবাসিক হোটেল থেকে ১০ নারী পুরুষ গ্রেপ্তার