ফারুক আমিন হেল্প ক্যারিয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ মহিতুল ইসলাম সিদ্দিকী আদিলের উদ্যোগে পটিয়া উপজেলায় পুকুরে ডুবে মৃত্যুরোধ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইন অনুষ্ঠানে অংশ নেন পটিয়া ৫নং ওয়ার্ড মেম্বার আলমগীর তালুকদার, কমিউনিটি হেলথ চিকিৎসক নাসির আলামদার, গাউসিয়া কমিটি পটিয়া আলমদার পাড়া শাখার সভাপতি জমির উদ্দিন, সেক্রেটারি আজাদ হোসেন রানা, যুব সংগঠক মোহাম্মদ ছিদ্দিক, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ জোনায়েদ প্রমুখ।
ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা শিশুর বয়স ৬ হলে সাঁতার শিখার পরামর্শ দেন। এতে পৃষ্ঠপোষকতায় ছিলেন সালমা আদিল ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।.












