পিসিবি থেকে বরখাস্ত হলেন রমিজ রাজা

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে রমিজ রাজাকে। তার জায়গায় আসছেন পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠি। ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের একদিন পর গতকাল বুধবার বরখাস্ত হলেন রমিজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রমিজের জায়গায় এরই মধ্যে সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠির নিয়োগের ব্যাপারটি অনুমোদন করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেন রমিজ রাজা।

পূর্ববর্তী নিবন্ধমুক্ত বিহঙ্গ ক্লাবের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা কখনও বন্ধ করেননি মেসি