পিসিআইইউ রোভার স্কাউটদের বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটি (পিসিআইইউ) রোভার স্কাউট গ্রুপের দ্বিতীয় বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিছাং ঝর্ণাসহ বিভিন্ন প্রাকৃতিক এলাকায় হাইকিং, বনকলা ও প্রকৃতি পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তারা প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। দিন শেষে পিসিআইইউ প্রাঙ্গণে ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়।

দ্বিতীয় দিনে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ডিস্ট্রিক্ট রোভার স্কাউট লিডার হাবিবুল্লাহ হিরু রোভার স্কাউট লিডার মাসুদা বেগম। অনুষ্ঠানে আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, প্রক্টর মো. রাশেদ খান মিলন এবং ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অধ্যাপক এস. এম. ওসমান গনি।শেষে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস, চা ও শিল্পে ফটিকছড়ির অর্থনীতি বদলাবে : সারোয়ার আলমগীর
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাই