পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান রোকসানা ফারুক, সিজেকেএস দাবা কমিটির সেক্রেটারি ও ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন (ফিদে)-এর ফিদে আরবিটার ইঞ্জিনিয়ার এস. এম. তারেক এবং ফিদে স্কুল ইনস্ট্রাক্টর, ন্যাশনাল আরবিটার তানজিলা তুর নুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, প্রক্টর মুঃ রাশেদ খান মিলন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, স্পোর্টস ফোরামের সদস্যবৃন্দ, কর্মকর্তা–কর্মচারী এবং শিক্ষার্থীরা। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ফোরামের কো–অর্ডিনেটর আতিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতার সমাপনী পর্বে ৭ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।













