পিকআপে তুলে নিয়ে গেল মহিষটি

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাউজানের বিভিন্ন স্থানে গবাদি পশু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গতকাল সন্ধ্যায় পিকআপে তুলে নিয়ে গেল একটি মহিষ। এই ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে।

মহিষটির মালিক স্থানীয় বাদশা মেম্বারের বাড়ির মোহাম্মদ কামাল উদ্দিন অভিযোগ করেছেন, চোরের দল চুরির আগে বাড়ির সিসি ক্যামরা ভেঙে দিয়ে বাড়ির পাশে জমিতে বিচরণ করা অবস্থায় থাকা তার দুটি মহিষের একটি নিরিবিলিতে পার্ক করা পিকআপে উঠিয়ে নেয়। অপরটি উঠাতে চাইলে মানুষের আনাগোনার শব্দ পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। কয়েকজন পথচারী মহিষ চুরির ঘটনাটি স্বচক্ষে দেখলেও ততক্ষণে পিকআপটি দ্রুতগতিতে চলে যাওয়ায় আর আটক করা সম্ভব হয়নি। তিনি এই ঘটনায় রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, গত কয়েক মাসে রাউজানের নোয়াজিশপুর, পশ্চিম গুজরা ইউনিয়ন থেকে আরো বেশ কিছু গরু চুরির ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে রাতে গোয়াল থেকে গবাদি পশু চুরি করে নেয়া হয়েছে বলে গৃহস্থের লোকজন জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে আরো ২৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাকবিতণ্ডা থেকে ছুরিকাঘাত, দোহাজারীতে রাজমিস্ত্রির মৃত্যু