পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরকে সামনে রেখে রেকর্ডসংখ্যক বাংলাদেশি ক্রিকেটারের ওপর চোখ রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অর্ধশত ক্রিকেটার। তবে মোস্তাফিজুর রহমানকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। তিন ক্যাটাগরিতে ৫০ টাইগার অভিজ্ঞ তারকা থেকে শুরু করে উদীয়মান তরুণ সব মিলিয়ে তিনটি ভিন্ন বেস প্রাইস বা ভিত্তি মূল্যে ভাগ হয়ে আছেন বাংলাদেশি ক্রিকেটাররা।












